২নং দাঁতমারা ইউনিয়ন, ডাক: দাঁতমারা, থানা: ভূজপুর, উপজেলা: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম-৪৩৫৫। আয়তনের দিক দিয়ে এটি ফটিকছড়ি উপজেলার দ্বিতীয় বৃহত্তর ইউনিয়ন। এটি ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলে অবস্থিত এবং বিভক্ত ‘ভূজপুর’ থানার অর্ন্তভূক্ত হয় 2007খৃষ্টাব্দে।
নামকরনঃ জনশ্রুতি আছে যে, কোন এক সময় একটি পাগলা হাতি বড় একটি গাছে দাঁত দিয়ে আঘাত করেছিল। এরপর ঐ গাছকে ‘দাঁতমারা’ বলা হতো। পরবর্তীতে আশে পাশের এলাকা সমূহ ‘দাঁতমারা’ হিসেবে পরিচিতি লাভ করে। এবং এ নামেই ইউনিয়নের নাম করন করা হয়। উল্লেখ্য ‘দাঁতমারা’ বাজারকে স্থানীয়ভাবে এক সময় ‘সাবর (সাহেবের) হাট’ বলে ডাকা হতো।
আয়তন ৯৪.৫৮ বর্গকি.মি। ওয়ার্ড ৯ টি। সর্বমোট খানা ১১৯৯১ টি। লোকসংখ্যা ৭৫০০০।
উপজেলা সদর থেকে দাঁতমারা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা- (টাকার হিসাব জনপ্রতি)
ক) উপজেলার বিবিরহাট বাজার হতে দাঁতমারা বাজার পর্যন্ত - সিএনজিতে- ৭০/- (জনপ্রতি)বাসে ৪৫/-।
খ) শান্তিরহাট বাজার থেকে দাঁতমারা বাজার- ১০/- (জনপ্রতি), রিক্সাযোগে- ২০/- (জনপ্রতি)। বাস এ ০৫/-
গ) শান্তিরহাট থেকে হেয়াকো বাজার সিএনজিতে - ২০/- (জনপ্রতি), রিক্সাযোগে- ৬০-৭০/- (জনপ্রতি)। বাসে ১০/-
ঘ) দাঁতমারা বাজার থেকে হেয়াকো বাজার, সিএনজিতে ১০/- বাসে ০৫ টাকা, রিকশা যোগে ৫০/-
ঙ) দাঁতমারা বাজার থেকে বালুখালী গ্রাম (আফজল আহামদ মেম্বারের বাড়ী পর্জন্ত)সি এন জি রিজার্ভ ৭০-৮০ টাকা।
চ) দাঁতমারা বাজার থেকে নিচিন্তা গ্রাম পর্জন্ত সি এন জি রিজার্ভ ৬০-৭০টাকা।
ছ) শান্তিরহাট থেকে হাসনাবাদ মুন্সিপাড়া পর্জন্ত সি এন জি রিজার্ভ ২২০ থেকে ২৫০টাকা।
